৮:০ ১ অপরাহ্ণ
ওসমানী নগরে ছাত্রলীগ কর্মী দিলদার কে কুপিয়ে হত্যা: পাল্টাপাল্টি অভিযোগ
বড় হাজিপুর খেলার মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভা তে হামলার ঘটনা ঘটেছে। এতে দিলদার হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন বেলা ৩ ঘটিকার সময় উক্ত শোক সভা পন্ড করার উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতিকারী এই হামলা করেছে। হামলার এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা দিলদার কে ঘিরে ফেলে এবং তাকে কুপিয়ে হত্যা করে।
এই ঘটনায় উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকছার মিয়া উপজেলা বি এন পি এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ এর অনুসারী ফারহান হোসেন, নাজিম উদ্দিন , মো: মাহফুজ আহমদ রাহিনসহ মোট ১১ জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে আব্দুল্লাহ মিছবাহ এর সাথে যোগাযোগ করিলে তিনি জানান যে, আওয়ামীলিগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন। এতে তাদের দিলদার হোসেন নামের একজন কর্মী নিহত হয়েছেন।
তার কিংবা তার দলের কারোও সাথে এই ঘটনার সংশ্লিষ্টতা নেই। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকছার মিয়া রাজনৈতিক উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থানায় যোগাযোগ করিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত চলছে এবং অতি সত্বর আসামীদের আইনের আওতায় আনা হবে।