বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
৪ জুলাই ২০ ২৩
৭:৪৭ অপরাহ্ণ

জগন্নাথপুরে চোরাইপথে আসা ভারতীয় চিনির রমরমা বাণিজ্যে পুলিশের হানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে চোরাইপথে আসা ভারতীয় চিনির রমরমা বাণিজ্যে বাদ সাধলো পুলিশ। এতে কালো বাজারিদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে চোরাইপথে আসা ভারতীয় চিনির চালানসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এরই অংশ হিসেবে চোরাইপথে আসা ভারতীয় ৭৫ বস্তা চিনির চালানসহ আরেক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

৩ জুলাই সোমবার রাতে পৌর শহরের হবিবনগর এলাকা থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৭৫ বস্তা চিনিসহ জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শংকর রায়কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতকে ৪ জুলাই মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন জানান। এর আগেও আরো ২টি চিনির চালানসহ জড়িতদের গ্রেফতার হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ