বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট::
২৩ এপ্রিল ২০ ২৩
১০ :০ ৪ পূর্বাহ্ণ

তেতলীতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের বলদী গ্রামে নামাজের সময় উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে এশার নামাজের সময় বলদী গ্রামের জনৈক সাব্বির আহমেদের বাড়িতে কয়েকজন যুবক-যুবতী মিলে উচ্চস্বরে গান ছেড়ে নাচানাচি করছিলেন।

ফলে মসজিদ এবং মাদ্রাসাগুলোতে নামাজ পড়তে সমস্যা হচ্ছিল। এশার নামাজের পর স্থানীয় মুসল্লী ও মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়ে সাব্বির আহমেদের বাড়িতে গিয়ে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করেন। এই সময় সাব্বির আহমেদের মেয়ে হাবিবা কাওছার এবং তার সাথে থাকা যুবক যুবতীরা এলাকার মুসল্লী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উটেছে।

গান বাজানোর সময় সাব্বির আহমেদের মেয়ে এবং তার সাথে থাকা যুবক যুবতীরা মাধক সেবন করছিল বলেও অভিযোগ উঠেছে । বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাব্বির আহমদসহ অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রাহমান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ তাদের নিকট থেকে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্বার করেছে বলে জানান এলাকাবাসী ।

এ বিষয়ে তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম বলেন, এ পরিবারটির বিরুদ্ধে বেশ কিছু দিন থেকে মাধক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ আসছিল। আমরা তাদেরকে সতর্ক করার চেষ্টা করলেও তারা শুনেনি। এখন আমরা পুলিশকে সব কিছু জানিয়েছি। আশা করি পুলিশ আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করবে।

সাব্বির আহমদের মেয়ে হাবিবা কাওছারের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একটি চক্র আমাদের উপর হামলা করেছে। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ