২:২১ পূর্বাহ্ণ
শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা ও প্রাণ নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা শত্রুমর্দন গ্রামে।
গত বুধবার বিকালে পাগলা শত্রুমর্দন গ্রামের মৃত হাজী রজকুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের সামছুজ্জাম্মান ওরফে মঙ্গলের ছেলে শামীম মিয়া, মৃত আব্দুল মতলিবের ছেলে সামছুজ্জামান ওরফে মঙ্গল,বছন মিয়া ও আব্দুল কাদিরের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বিগত ১৯/০৫/১৯৯৯ ইং তারিখে ২৫৯৩ নং দলিল ও ৯/৯/১৯৯৩ ইং তারিখে ৫০৫০ নং দলিল মূলে অভিযোকারীর পিতা হাজী রজকুল ইসলামও মামা ইসলাম আলী ১ শত ৬৫ শতক বোর রকম ভ‚মি ক্রয়সূত্রে মালিক ও ভোগ দখলকার থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে পর্যায়ক্রমে উক্ত ভূমি শহীদুল ইসলাম সহ তাহার ভাইগণ ভোগদখলে রহিয়াছেন।
গত বুধবার ৩০ নভেম্বর ২০২২ ইং তারিখে প্রতিপক্ষ শামীম মিয়া সহ সকলে একত্রিত হইয়া দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়া শহীদুলদের মালিকানাধীন জমিতে জোরপূর্বক হালচাষ করার পায়তারা শুরু করে। খবর পেয়ে অভিযোগকারী ঘটনাস্থলে উপস্থিত হইয়া তাদের মালিকানাধীন জমিতে হালচাষে প্রতিপক্ষকে বাঁধা নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হইয়া শহীদুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে মারধর করার জন্য উদ্যত হয়।
আশপাশের লোকজন আগাইয়া আসিলে প্রতিপক্ষগণ চলিয়া যায়। যাওয়ার সময় হুমকি দিয়া যায় উক্ত ভূমি তাহারা জোর পূর্বক দখল করিবে। এ ব্যাপারে মামলা মোকদ্দমা অথবা বাঁধার সৃষ্টি করা হলে প্রতিপক্ষের লোকজন শহীদুলের পরিবারের লোকজনকে সময় সুযোগে রাস্তাঘাটে পাইলে খুন খারাপি করিবে।
অভিযোগে আরও উল্লেখ করা হয় বিগত ১ বছর পূর্বে প্রতিপক্ষগণ পূর্বপরিকল্পিতভাবে শহীদুল ও তাহার বড় ভাইকে বাড়ীতে ডেকে নিয়া রামদা দিয়ে এলোপাতারী ছেদাইয়া দুই ভাইয়ের হাতে মারাত্বক কাটাযুক্ত জখম করেছিল। সেই সময়ে প্রতিপক্ষের ভয়ে অভিযোগকরী থানায় মামলা মোকদ্দমা করিতে পারেন নাই।
এ ব্যাপারে অভিযোগকারী শহীদুল ইসলাম জানান, আমি নিরীহ লোক বর্তমানে প্রতিপক্ষের ভয়ে বাড়ী থেকে বের হয়ে ব্যবসা প্রতিষ্ঠান যেথে পারছি না, রাস্তাঘাটে চলাচলে চরম নিরাপত্তাহীনতায় ভোগিতেছি। যেকোন সময় প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক আমাদের মালিকানাধীন জমি দখল করতে পারে এবং আমাকে রাস্তাঘাটে পাইলে খুন করিবে বলে প্রকাশ্যে হুমকি দামকী দিচ্ছে।
আমার নিরাপত্তার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে প্রতিপক্ষের কাদির মিয়া জানান, আমরা তাদের কাছে ৪ লক্ষ টাকা পাই, এই কারণে জমি দখলের উদ্যোগ নিয়েছি।
তবে টাকা লেনদেনের কোন প্রমান আমাদের কাছে নাই। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।