বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
১৯ জুলাই ২০ ২৩
১০ :০ ৫ অপরাহ্ণ

জগন্নাথপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী-পুরুষ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সুবর্ণনগর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মোশাহিদ মিয়া ও একই গ্রামের লাকী বেগম।

থানা পুলিশ সূত্র জানান, মঙ্গলবার জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা সহ তাদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ২ টি ও জগন্নাথপুর থানায় ১ টি মাদক মামলা রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ