বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
১৩ এপ্রিল ২০ ২৩
৯:১২ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জে বাচ্চু মিয়ার হত্যাকারীরা ধরা ছোঁয়ার বাহিরে

স্টাফ রিপোর্ট:: গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খুন হওয়া বাচ্চু মিয়ার হত্যাকারীরা পলাতক রয়েছে। ২৫/০৯/২০২২ইং ফুলসাইন্দ গ্রামে এই মারামারির ঘটনাটি ঘটে।

পরদিন ২৬/০৯/২০২২ইং চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির মিয়ার ছেলে বাচ্চু মিয়া। এ ঘটনায় বাচ্চু মিয়ার ভাই মৃত কবির মিয়ার ছেলে মোঃ আবুল কাশেম বাদী হয়ে ৬ জনকে আসামী করে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা নং- ১৭/তাং- ২৬-০৯-২২। মামলার আসামীরা হলেন, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মৃত তাহির আলীর ছেলে আব্দুল হাই, গেদা মিয়ার ছেলে মোঃ ছুবা মিয়া, শফিকুর রহমানের ছেলে আশিক মিয়া, প্রমেশ চন্দ্র দাসের ছেলে পিন্টু চন্দ্র দাস, সুধির চন্দ্র দাসের ছেলে সুজিত চন্দ্র দাশ, নরেশ চন্দ্র দাসের ছেলে বিধান চন্দ্র দাশ।

কিন্তু হত্যাকান্ডের ৭ মাস অতিবাহিত হলেও এখনও খুনীরা রয়েগেছে পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে। উপরন্তু মামলার আসামীরা প্রতিপক্ষকে মামলা তুলে নিতে নিহত বাচ্চু মিয়ার পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।

এতে নিরাপত্তাহীণতার মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় লোকজনের ও গ্রামবাসী নির্মম এই হত্যকান্ডের বিচার ও আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ