বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
১০ জুন ২০ ২৩
৭:৪১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ছয়টি চোরাই গরুসহ আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জে ছয়টি চোরাই গরুসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে গরুসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাতলাকোনা গ্রামের ময়না মিয়ার পুত্র আলা উদ্দিন (৩০)। পুলিশ জানায়, উত্তর রনিখাই ইউনিয়নের রায়পুর গ্রামের জনৈক কলিম উল্লাহর বসতঘরে ছয়টি চোরাই গরু রাখা হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে থানার উপ-পরিদর্শক জনার্দন তালুকদার ও উপ-পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আলা উদ্দিন জানায়, সে ও তার সহযোগি কয়েকজন চোরাই গরু বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় শনিবার কোম্পানীগঞ্জ থানায় পাঁচজনের নামোল্লেখ করে একটি মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২-৩ জনকে। কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, চোরাই গরুসহ আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ