বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ধর্মপাশা প্রতিনিধি::
২৮ ডিসেম্বর ২০ ২২
৬:৫৭ অপরাহ্ণ

ধর্মপাশায় ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আদন মিয়া (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ডিসেম্বর) সন্ধ্যা অনুমান সাড়ে ৫টার দিকে জনতা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন খন্দকার মার্কেটের সামনে থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সেলবরষ ইউনিয়নের বাসিন্দা মোঃ হামিদুল হক চৌধুরী মিলন মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বাসিন্দা মোঃ হামিদুল হক চৌধুরী মিলন মিয়ার ছেলে মোঃ আদন মিয়া মঙ্গলবার (২৭ডিসেম্বর) সন্ধ্যা অনুমান সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন খন্দকার মার্কেটের সামনে বিক্রয় করার উদ্দেশ্য ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুস সবুর তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এ সময় তার সাথে থাকা নগদ তিনশত টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ধর্মপাশা থানার এসআই আব্দুস সবুর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কেনাবেচার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ