বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ফারুক আহমেদ,ধর্মপাশা::
২৯ ডিসেম্বর ২০ ২২
৪:৩৮ অপরাহ্ণ

ধর্মপাশায় ২২ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২২ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধর্মপাশার সদরের কংশ সেতুর উত্তর পাশে থাকা সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজন মাদক কারবারিরা হলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ আলী মিয়া (৪২) ও একই ইউনিয়নের ওই গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মোঃ ঝিলিক মিয়া (৩২)।

ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানাযায়, আলী ও ঝুলিক মিয়া দুইজনই যৌথভাবে দীর্ঘদিন ধরে নিজ-নিজ গ্রামসহ আশপাশের এলাকায় গোপনে ভারতীয় মদসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা দুইজন পাশের উপজেলা মোহনগঞ্জ বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় ধর্মপাশার সদরের কংশ সেতুর উত্তর পাশে থাকা সড়ক উপর অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদসহ ওই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ধর্মপাশা থানার এসআই আব্দুস সবুর মিয়া বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ