৬:৫৯ অপরাহ্ণ
হোমনায় ২শ' পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১
কুমিল্লার হোমনায় ২শ' পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ। গত বুধবার পৌণে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার ভাষানিয়া ইউনিয়নের কাজীরগাও এলাকা থেকে মাদক কারবারী মো. জাহাঙ্গীর হোসেনকে (৩২) আটক করে হোমনা থানার এস আই মোহাম্মদ নাছিরউদ্দীন ।
সে ডহরগোফ গ্রামের গণি মাস্টারের বাড়ীর মৃত মিজানুর রহমানের ছেলে। পুলিশ জানায়,উপজেলার ভাষানিয়া ইউনিয়নেরকাজীরগাও-তাতুকান্দি কাঁচা রাস্তার ব্রীজের ওপর ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ২শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে এসআই মোহাম্মদ নাছির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮সালের ৩৬(১) সারণি ১০(ক) মামলা নং ১ তারিখ ২ নভেম্বর রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।