৭:২৫ অপরাহ্ণ
মধ্যনগরে ৯৬পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলায় ৯৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৯,৪৩০টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, একই ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে মোঃ আনোয়ার (৩৫), মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ বাছির মিয়া (৩৫) ও সাউদপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ নজির হোসেন (২৫)। তাদেরকে শনিবার (২৮জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী বাছির মিয়ার বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বাছির মিয়া, নজির হোসেন ও আনোয়ার তাঁরা এলাকায় চিহ্নিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মহেশখলা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে ভারতীয় মদ, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল।
শনিবার রাত ১১টার দিকে তারা দাতিয়াপাড়া গ্রামে বাছির মিয়ার বসত ঘরে বসে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করে আজ রোববার (২৯জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।