বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
৪ ডিসেম্বর ২০ ২২
১:৪৪ পূর্বাহ্ণ

থানার পাশ থেকেই গাড়ি চুরি: ১৬ দিনেও খোজ পায়নি পুলিশ

সিলেটের দক্ষিণ সুরমা থানার মাত্র ৫০০ মিটার দুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গ্যারেজ থেকে একটি কার গাড়ি রেজি: নং (ঢাকা মেট্রো-গ-১২-৪৭৫৮) চুরি হয়ে যায়। ঘটনাস্থলের পাশে স্থাপন করা একটি সিসি ক্যামেরার ফোটেজে দেখা যায় রাত ৩টা ৮মিনিটের সময় চোরেরা গাড়িটি নিয়ে যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর রাতে। গাড়ির মালিক উপজেলার বদিকোনা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে জালাল আহমদ পরদিন দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। (ডায়েরী নং-৯০৮)। কিন্তু চুরির ঘটনার ১৬ দিন অতিবাহিত হলেও কোন হদিস বের করতে পারেনি পুলিশ। পুলিশের এমন দায়সারা খোঁজাখোঁজিতে গাড়ির মালিক রয়েছেন চরম হতাশায়। এনিয়ে জনমনে অসন্তুস দেখা দিয়েছে।

জানাযায়, উপজেলার বদিকোনা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে জালাল আহমদ তার কার গাড়িটি বাড়ির সামনে একটি গ্যারেজে রাখেন। পরদিন সকালে গ্যারেজে গিয়ে দেখতে পান গাড়িটি চুরি হয়ে গেছে। এঘটনায় তিনি ওইদিন বিকেলে দক্ষিণ সুমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, বিষয়টি তিনি তদন্তকারি কর্মকর্তার সাথে আলাপ করবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ