বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
১৪ মার্চ ২০ ২৪
১০ :৫৬ অপরাহ্ণ

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী ।

এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে। জানা যায়, তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ