৮:২৩ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের তবারক আলীর পুত্র হাসান মাহমুদ লিমন ও দক্ষিণ কলাবাড়ি গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র আজমল হোসেন।
পুলিশ জানায়, দুই মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন লিমন। একটি মামলায় তিনি ১৯ লক্ষ ২০ হাজার টাকা এবং অপর মামলায় ১১ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত। গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২৫ নভেম্বর) দুপুরে সিলেট শহর থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান।
সাথে ছিলেন উপপরিদর্শক আসাদুল ইসলাম, সুরঞ্জিত তালুকদার ও শরীফুল ইসলাম। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এদিকে একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন আজমল হোসেন। গোপন তথ্যের ভিত্তিতে রোববার কলাবাড়ি গ্রাম থেকে সহকারী উপপরিদর্শক মাহফুজুর রহমান তাকে গ্রেপ্তার করেন।