৮:১৮ অপরাহ্ণ
তিতাসে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে যুবক কারাগারে
কুমিল্লার তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে তিতাস থানা পুলিশ।
আটকৃত যুবক উপজেলার কেশবপুর গ্রামের মরম আলীর ছেলে মো.সুৃমন মিয়া(৩০)।এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিতাস থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী গোফরান খান বলেন, শনিবার সপ্তম শ্রেণীর ক্লাস পরিক্ষা ছিল,ভিক ছাত্রী পরীক্ষা দিতে আসতে অভিযুক্ত সুমনের অটোরিকশায় উঠলে,সুৃমন ভিকটিমকে অশ্লীল কথা বলে এবং শরীরের স্পর্শ জায়গায় হাত দিলে তখন ভিকটিম চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পড়ে নিজের ইজ্জত রক্ষা করে দৌড়ে স্কুলে এসে শিক্ষকদের বিষয়টি জানায়,এসময় আমরা তাকে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাই এবং ওসি সাহেবকে বিষয়টি জানাই।
পরে থানা পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে।মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই)মাজহারুল বলেন,সপ্তম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ পেয়ে আমরা অভিযুক্ত সুৃমনকে আটক করি এবং আজ রোববার সকালে আদালতে প্রেরণ করি।