৫:৪২ অপরাহ্ণ
বালাগঞ্জে ‘দুলাল নাথ হত্যা’ মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফারুক মিয়া গ্রেফতার
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল ২০২৩ তারিখ রাতে বালাগঞ্জ থানা পুলিশ কর্তক নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফারুক মিয়া (৪৮), পিতা- মৃত জবান উল্যা, সাং-চাঁনপুর থানা-বালাগঞ্জ জেলা-সিলেটকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ০৮ ডিসেম্বর ২০০০ তারিখ সন্ধ্যায় দুলাল নাথ (৬৫), পিতা-মৃত কান্তি নাথ, গ্রাম-চাঁনপুর থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট বালাগঞ্জ বাজার হতে বাজার শেষে বাড়ীর ফেরার পথে বালাগঞ্জ- তাজপুর সড়কের নবীনগরে পৌছামাত্র আসামী ফারুক মিয়া দা দিয়ে কোপিয়ে তার শরীরের বিভিন্ন স্থনে মারাত্মক রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে বলাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৪, তারিখ-০৮-১২-২০০০। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করলে, বিচারিক কাজ শেষে বিজ্ঞ আদালত আসামী ফারুক মিয়াকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।- বিজ্ঞপ্তি