বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৬ অক্টোবর ২০ ২২
৭:৩২ অপরাহ্ণ

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার- ১

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল করিম এর তত্ত্বাবধানে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীরের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৫ অক্টোবর রাত অনুমান ৮টা ৫০ মিনিটে থানা পুলিশের একটি টিম সিলেট-তামাবিল মহসড়কের দরবস্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে একটি সিএনজি অটোরিক্সা হতে ৩৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মহিবুর রহমান নেতৃত্বে অপর একটি টিম ১৫ অক্টোবর রাত অনুমান ১১টা ৫০ মিনিটে গুয়াবাড়ী (আসামপাড়া) গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় গুয়াবাড়ী আদর্শগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে জয়দুল হাসান (১৯)-কে আটক পূর্বক তার ঘর তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উভয় ঘটনার বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ