বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
১৪ মে ২০ ২৩
৬:১৪ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ছিনতাইকৃত মালামালসহ গ্রেফতার ৩

কোম্পানীগঞ্জে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত (১২ মে) শুক্রবার রাতে রাজনগর ও মেঘারগাঁও গ্রাম থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলামপুর পুর্ব ইউনিয়নের পুরান মেঘারগাঁও গ্রামের আব্দুল বাছেদের পুত্র কামরুল হাসান (২০), উত্তর রাজনগর গ্রামের শিব্বির আহমদের ছেলে সোলাইমান (১৯) ও পুরান মেঘারগাঁও গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র তোফাজ্জল হোসেন।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ১২মে রাত দশ ঘটিকার সময় একরাম ও তাহার বন্ধু তোফাজ্জল একত্রে একটি বাইসাইকেল যোগে চকবাজার তার চায়ের দোকান থেকে নিজ বাড়ীর উদ্দেেশ্যে রওয়ানা হলে ওইদিন রাত সাড়ে দশ ঘটিকার সময় অত্র ঢালারপাড় ও মুলুকপুর সাকিনের মধ্যবর্তী হাওর মাটিকাফা খাল এলাকায় উৎপেতে থাকা ৩-৪ জন লোক মুখ বাঁধা অবস্থায় তাহাদের বাইসাইকেলের সামনে আসিয়া দাড়াইয়া তাদের হাতে থাকা ছুরি ও চাকু দিয়া ভয়ভীতি দেখায় এবং তাদের কাছ থেকে ২৪৮০ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।

পরবর্তীতে বাদীও তার বন্ধু তোফাজ্জলের নিকট হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ২৪৫০ টাকা উদ্ধার করে। এসময় দস্যুতার কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি ছুরিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৩মে কোম্পানীগঞ্জ থানায় এজাহারনামীয় ২জন ও অজ্ঞাতনামা ২জনকে আসামী করে একটি দস্যুতার মামলা রুজু করা হয়,যাহার মামলা নং-০৯।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ