বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৫ সেপ্টেম্বর ২০ ২২
১১:৪৮ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের টেন্ডার বয়কট

কোম্পানীগঞ্জ উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দ্বিতীয়বারের মতো টেন্ডার বয়কট করার আহবান জানিয়েছেন। বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নতুন রেট সিডিউল- ২০২২ প্রণয়ন এবং বর্তমান নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এ আহবান জানান তারা।

সেই সাথে কোম্পানীগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সামনে নেতৃবৃন্দ মানববন্ধন করেন। এসময় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ কালা মিয়া, সহ সভাপতি হুমায়ুন কবীর মছব্বির, মোঃ এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ, সদস্য আমির হোসেন বাবুল, মোশাহিদ আলী, সাজ্জাদুর রহমান দুদু প্রমুখ।এর আগে গত ৮ সেপ্টেম্বর টেন্ডার বয়কট করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ