বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি::
৫ জুলাই ২০ ২৩
৯:০ ০ অপরাহ্ণ

শাল্লায় হাবিব হত্যা মামলায় ১৪ আসামী জেল হাজতে

শাল্লায় সরকারি জায়গাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) শাল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা থেকে আসামীদের গ্রেফতার করেন৷

অপরদিকে বুধবার বেলা ১২ টায় একই মামলার ৯ জন আসামী আদালতে হাজিরা দিতে গেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। এই ৯ আসামী হলেন, জমির মিয়া(৬৮), শুক্কুর আলী(৬০), হোসেন মিয়া(৩৫), মেহেদী মিয়া(২৮), খোকন মিয়া, রায়হান মিয়া(২৬), শাহীন শাহ(২৫), আশিক মিয়া(২৫), মাসুক মিয়া(২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি তৈয়বুর রহমান বাবুল ও এড. খুরশেদ আলম। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন উপজেলার সাতপাড়া বাজারের সরকারি রাস্তার পাশে একটি টিন ঘরকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান।

এই ঘটনায় নিহতের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে ২৮ জুন শাল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তাই শাল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ এলাকা থেকে আবুল কালাম নিক্সন মিয়া, ইছব আলী, কুদ্দুস মিয়া, আলাল মিয়া ও শফিক মিয়াকে গ্রেফতার মামলার তদন্তকারী কর্মকর্তা পান্না লাল দেব।

এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা পান্না লাল দেব নিশ্চিত করে বলেন, পাঁচ জন আসামীকে নারায়নগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ