বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
১২ জুলাই ২০ ২৩
৮:৪৫ অপরাহ্ণ

গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ২২ জুয়াড়ি আটক

সিলেটের গোলাপগঞ্জে জুয়া খেলা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২২ জুয়াড়ি আটক করা হয়েচে।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।

পরবর্তীতে মুচলেকা দিয়ে তাদেরকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ