বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ছাতক প্রতিনিধি::
২১ জুলাই ২০ ২২
১১:৩৭ অপরাহ্ণ

ছাতকে চুরি-ডাকাতি সহ ১৩ টি মামলার আসামী হেলাল ডাকাত গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে ডাকাতি চুরি সহ ১৩টি মামলার আসামি মোঃ হেলাল(৪০) কে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত আলতাব আলীর পুত্র।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই আসাদুজ্জামান রাসেল ও এসআই ফাত্তাহ সহ পুলিশের একটি টিম,গত ২০ জুলাই বুধবার বিকালে ছাতকস্থ নৌ-পুলিশ ফাড়ি সংলগ্ন সুরমা নদীর ঘাট হইতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি,ডাকাতী,সহ ১৩টি মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন দক্ষিন বাশখালা গ্রামের বৈদ্যুতিক টাওয়ারের এঙ্গেল চুরির মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি,ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ