৮:১১ অপরাহ্ণ
বিশ্বনাথে গাছ কাটার অভিযোগ তিন ব্যক্তির বিরুদ্ধে
বিশ্বনাথ পৌরসভার জানাই দক্ষিণ মশুলা সাকিনস্থ সাজিদ উল্লাহ মার্কেটের সামন থেকে তিনটি রেন্টি গাছ কাটায় তিন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, উপজেলার কাদিপুর গ্রামের মৃত মতছির আলী পুত্র আব্দুল কালাম (৪৭), রামপাশা গ্রামের কালাম মিয়ার পুত্র মোঃ রনি মিয়া (২২), একই গ্রামের কালা মিয়ার পুত্র শুকুর আলী (৩০)। গেল ১৪ মে রবিবার থানা পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন জানাইয়া গ্রাসের সাজিদ উল্লার পুত্র প্রবাসি সামসুল ইসলাম।
এর আগেও তিনি গত ২৭ এপ্রিল সরকারি রাস্তার ভুমির সীমানা চিহ্নিত করনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আরো একটি দরখাস্ত দিয়েছেন। বাদি তার অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৪ মে দুপুরে পৌরসভার জানাইয়া গেইটের সামনে তার নিজ মালিকানাধীন জায়গায় থাকা ৬টি রেন্ট্রি গাছের মধ্যে ৩টি রেন্ট্রি গাছ বিবাদীগণ কেটে ফেলেছে এবং আরোও ১টি রেন্ট্রি গাছ কাটছিল।
তিনি বিবাদীদের গাছ কাটতে নিষেধ করিলে বিবাদীগণ জানায় তাহারা বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের নির্দেশে ৬টি গাছের মধ্যে ৩টি গাছ কেটেছেন। এক পর্যায়ে তিনি গাছ কাটতে বাঁধা দিলে আর গাছ কাটা হওনি। এতে বিবাদিরা বাদির ৭০ হাজার টাকার গাছ কেটে ক্ষতিসাধন করে।
এ ঘটনার তিনজনকে অভিযোক্ত করে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরী করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি গাজি আতাউর রহমান জানান, গাছ কাটার অভিযোগের প্রসিকিউসন কোর্টে পাঠানো হয়েছে। আদেশ আসলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।