বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
৬ মার্চ ২০ ২৪
৮:২৬ অপরাহ্ণ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে মাটির নিচ থেকে মদের চালান উদ্ধার, আটক ১

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের দুই দফা অভিযানে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান সহ শিবু দাসকে (২৪) গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা পূর্বপাড়া গ্রামের বাবুল দাসের ছেলে।

জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান জানান, ৬ মার্চ বুধবার দুপুরে পৌর সদরের পশ্চিমবাজার এলাকায় সন্দেহের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশা তল্লাশিকালে গাড়িতে থাকা ২৪ বোতল ভারতীয় মদ সহ চালক শিবু দাসকে আটক করা হয়।

পরে আটককৃত শিবু দাসের দেয়া তথ্যের ভিত্তিতে বিকেলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন ও এসআই মিজানুর রহমান সহ বিপুল সংখ্যক পুলিশ দল দ্বিতীয় দফা অভিযান চালিয়ে শিবু দাসের নিজ বসত ঘর ও ঘরের বাইরে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ বিদেশী মদের চালান উদ্ধার করা হয়।

এতে ভারতীয় অফিসার চয়েস সহ বিভিন্ন ব্রান্ডের সর্বমোট ৯১ বোতল মদ উদ্ধার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ