বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
২৮ মার্চ ২০ ২৩
১০ :২৬ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ফেনসিডিলসহ আটক-২

সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৬ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাত পৌনে ১১টায় উপজেলার বর্নি কান্দিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার এসআই জনার্দন তালুকদার।

আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র সাইদুল ইসলাম ওরফে এখলাছ (২০) এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঢালারপাড় গ্রামের হেলাল উদ্দিনের পুত্র সজিব আহমেদ শাকিল (১৭)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, আটক এই দুই যুবক বিক্রয়ের জন্য নিজ হেফাজতে মাদক রেখেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মাদকসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ