বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কমলগঞ্জ প্রতিনিধি::
১৭ ডিসেম্বর ২০ ২৩
৭:১৭ অপরাহ্ণ

কমলগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী শিপন মিয়া(৩৮) কে আটক করেছে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুই টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নির্দেশনায় এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে এএসআই পরিমল চন্দ্র শীল এএসআই মনিরুল ইসলাম সহ পুলিশের একটি দল উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত ছাদির মিয়ার পুত্র এর কুখ্যাত মাদক ব্যাসায়ী শিপন মিয়াকে আটক করা হয়।

তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় জিআর ১৫০/২২ (কমল), এর এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ছিল। রায়ের পর থেকে শিপন মিয়া পলাতক থাকার পর পুলিশের হাতে হয় সে। কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম সত্যতা নিশ্চিত করে জানান পলাতক আসামীকে রোববার বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ