৪:১৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জে ভোর রাতে ৮ জুয়াড়ি আটক
গোলাপগঞ্জে ভোর রাতে অভিযান চালিয়ে সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৩টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারের করিম টেইলার্সের ভিতরে জুয়া খেলার আসর থেকে তাদের আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফতেহপুর গ্রামের মৃত মছকন্দ আলীর ছেলে মো. মিনহাজ উদ্দিন জেলু (৫৫) পালিয়ে যায়। আটককৃতরা হলো ভাদেশ্বর ইউনিয়নের ফতেপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম (৫০) শেখপুর গ্রামের আব্দুল করিম (৫২) মোঃ নিজাম উদ্দিন (৫২), শৈলেন্দ্র দাশ কুটি (৪০), আব্দুল করিম (৪৬) করিম টেইলার্সের স্বত্বাধিকারী আব্দুল করিম (৫০), নজরুল ইসলাম মাখন মিয়া (৫৫) এবং পলাতক আসামী মোঃ মিনহাজ উদ্দিন জেলু (৫৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজার করিম টেইলার্স এর দোকান ঘরের ভিতরে জুয়া খেলার আসরে বিশেষ অভিযান পরিচালনা করে ৭জন কে গ্রেফতার করে।
পরে তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ ১০৪টি তাস, জুয়া খেলার ১৭০১০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।