বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
১৬ জুলাই ২০ ২৩
৮:১২ অপরাহ্ণ

গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত শহীদ গ্রেফতার

গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত ডাকাত আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত আব্দুস শহীদ ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

গত শনিবার বিকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারণী দাসের নেতৃত্বে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

রোববার(১৬ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ