বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
২৪ জুন ২০ ২৩
১১:০ ৫ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর

দক্ষিণ সুরমার জালালপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় মারধরের শিকার হয়েছেন এক নারী। উপজেলার মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে ওই শুক্রবার (২৪ জুন) নারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা যায়, উপজেলার মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের স্ত্রী সালাতুন বেগম (৪৬) এর কাছ থেকে বিভিন্ন অযুহাতে কয়েক ধাপে ৩০ লক্ষ টাকা ধার নেন তারই মেয়ের শ্বশুর বাড়ির পরিবারের লোকজন।

গত কিছুদিন যাবত তিনি ধারের টাকা ফেরত চাইলে তারা কালক্ষেপন করতে থাকেন। সর্বশেষ গত ২১ জুন তার মেয়ের বাড়ি নিজ জালালপুরে তিনি ধারের টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত না দিয়ে তারা উল্টো তাকে মারধর করে। লোহার রড দিয়ে আঘাত করে সালাতুন বেগমের কপাল ফাটিয়ে দেয় ও শারিরিক ভাবে তাকে লাঞ্চিত করে।

এসময় তিনি অজ্ঞান হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান। এসময় ডাক্তাররা তার কপালে ১৭টি সেলাই দেন। এবিষয়ে, নিজ জালালপুরের নুনু মিয়ার পুত্র রাজু আহমেদ কলা(২৫)কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় বাকী আসামীরা হলেন, নুনু মিয়ার পুত্র রাজন মিয়া (২২) ও সাজন মিয়া(২০), নুনু মিয়া (৫৫), রাজু আহমেদ কলার স্ত্রী হালিমা বেগম(২৫) নুনু মিয়ার কন্যা হেনা বেগম (২৬)।

সালাতুন বেগম জানান, তিনি চিকিৎসাধীন থাকার ফলে থানায় মামলা দায়ের করতে দেরী হয়েছে। এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইন উদ্দিন জানান, এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ