৩:২৮ অপরাহ্ণ
মোগলাবাজারে সিলামে গরু চোর আটক
সিলেটের মোগলাবাজার থানাধীন গরু চোর তানভীর হোসেন রায়হান (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রায়হান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর বিলপার, পাটনি পাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে।
জানা যায় গরু চোর রায়হানের বিরুদ্ধে বিবাদী অাব্দুর রহিম বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২ ২০/ ০৪ /২৩ ই ং তারিখে মামলা দায়ের করেন। জানা যায় বিবাদী অাব্দুর রহিমের বাড়ির পাশে প্রতি দিনের ন্যায় ৬ টি গরু রাখেন তাদের পরিবার।সেখান থেকে একটি চুরি হয়।
অনেক জায়গায খোঁজাখুঁজিরপর এই দিন বিকালে দক্ষিণ সুরমা থানাধীন বদিকোনাস্ত প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গরু সহ চুর অাটক করা হয়। দক্ষিণ সুরমা থানা পুলিশ মোগলাবাজার থানা পুলিশের হাতে গরুচুর সহ আটক করে থানা নেওয়া হয়।
পরে আসামীকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গরু চুরির অভিযোগের ভিক্ষিতে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে মোগলাবাজার থানা (ওসি) রেজাউল ইসলাম জানান,চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে