বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১২ নভেম্বর ২০ ২৩
৫:৫৫ অপরাহ্ণ

তিতাসে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২১মামলার আসামি গ্রেপ্তার
কুমিল্লার তিতাসে ১০৫ পিস ইয়াবা টেবলেটসহ ২১ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি আবদুর ছাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়,তিতাস থানার এসআই ইমরুল হক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত ৮টা ৫০ মিনিটের সময় উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের জনৈক জামাল মিয়ার পরিত্যক্ত ঘরের সামনে থেকে ২১ টি মাদক মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি আব্দুর সাত্তার ভূইয়া (৪২) কে ১০৫ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার বড় গাজীপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ