১১:৫৭ অপরাহ্ণ
নির্মম নির্যাতনে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা করলো লম্পট জাহাঙ্গির : থানায় মামলা
ধর্ষনের চেষ্টায় এক গৃহবধূকে নির্যাতন করেছেন জাহাঙ্গির মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী। এক পর্যায়ে ্ওই গৃহবধূর ম্যাক্সি ও পেটিকোর্ট ছিঁড়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করেন। ধর্ষন থেকে বাঁচতে গৃহবধূ পালানোর চেষ্টা কালে কাঠের রুল দিয়ে মির্মমভাবে মারধর করে লিলাফুলা জখম করেন লম্পট জাহাঙ্গির।
তার বাড়ি নগরীর ৪০ নং ওয়ার্ডের কুচাই গ্রামে। সে গ্রামের মৃত মাহমুদ মিয়া ওরফে মহিউদ্দিনের পূত্র। গত ১৭ অক্টোবর রাত ১১টায় ঘটনাটি ঘটে ঘরে নির্যাতীতার বসত ঘরে। এ ঘটনায় এসএমপির মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতার স্বামী জাবেদ মিয়া। এজহার সূত্র মতে, দীর্ঘ ২ মাস ধরে জাহাঙ্গিরের ভাইয়ের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবসা করছেন স্বপরিবারের মামলার বাদী জাবেদ মিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
তার অবর্তমানে প্রায়ই তার স্ত্রীর সাথে অশ্লীল অঙ্গভঙ্গি চালাতেন লম্পট জাহাঙ্গির। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে তার স্ত্রী ঔষধ ক্রয় শেষে ঘরে পৌছার পথে রওয়ানা হন। এসময় লম্পট জাহাঙ্গির তার স্ত্রীর টেনে তার ঘরে নিয়ে যায়। সেখানে আমার স্ত্রী ধস্তাধস্তি করে নিজকে রক্ষার চেষ্টাকাল জাহাঙ্গির এলোপাতাড়ি কিল ঘুষি মেরে নির্যাতন করে তাকে।
এমনকি ওই গৃহবধূর স্পর্শকাতর অঙ্গে হাত ও মুখ দিয়ে নির্যাতন করে জাহাঙ্গির। এক পর্যায়ে জাহাঙ্গিরকে ধাক্কা মেরে রক্ষার চেষ্টা করলে সে কাঠের রুল দিয়ে বেদড়ক মারধর করে নির্মমভাবে লিলাফুল জখম করে গৃহবধূকে। এসময় গৃহবধূ সুর চিৎকার করলে জাহাঙ্গির ঘটনাটি কাউকে জানালে প্রাণে হত্যা করবে বলে হুমকি প্রদান করেন।