৫:৪২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জে নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকের বাজার এলাকায় কোম্পানীগঞ্জ থানার এসআই গোপেশ দাস ও এএসআই বজলুল হুদা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার টুকেরগাঁও গ্রামের আব্দুর রহিমের পুত্র হোসেন মিয়া (৩৫), মৃত সিদ্দিক মিয়ার পুত্র ইকবাল হোসেন (২৫), আলী আকবরের পুত্র জসিম উদ্দিন (৩২), শুক্কুর মিয়ার পুত্র রুস্তম আলী (৩৪) ও সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মৃত বিধু ভুষণ শর্মার পুত্র সজল শর্মা (৩৮)। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল টুকের বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে জুয়া খেলা অবস্থায় ৫ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় জোয়া খেলায় ব্যবহৃত তাস, নগদ ৪,৩৭০ টাকা ও গাফলা খেলার গুটিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। মামলা নং-২৩। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।