১১:২৪ পূর্বাহ্ণ
ফাইল ছবি
কলেজ থেকে বাংলা প্রভাষক নজরুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের বাংলা প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম কে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের খবর পাওয়া গিয়েছে।
উল্লেখ্য যে মোহাম্মাদ নজরুল ইসলাম ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের বাংলা প্রভাষক পদে অনেক দিন ধরে কর্মরত অবস্তায় ছিলেন।
গত ৩১ ডিসেম্বর ২০২২ ইংরেজি উক্ত কলেজের ৫০ তম পূর্তি উপলক্ষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হলে প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম এবং কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে শিক্ষক মোহাম্মাদ নজরুল ইসলাম সহ অন্যান্য ছাত্রদের সংঘর্ষ সৃষ্টি হলে প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম গুরুতর আহত হন।
পরবর্তীতে ০৩ জানুয়ারি ২০২৩ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের সামনে থেকে প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলামকে ছাতক থানার একটি মামলায় গ্রেফতার করা হয় । জেল থেকে বাহির হয়ে মোহাম্মাদ নজরুল ইসলাম উনার কর্মক্ষেত্রে যোগদান করতে গেলে কলেজ কর্তৃপক্ষ উনাকে কলেজে প্রবেশ করতে নিষেধ করে।পরবরতিতে কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ রাজ উদ্দিন ও অধ্যক্ষ সুজাত আলী রফিকের সাক্ষরিত এক নোটিশে গত ১১ এপ্রিল ২০২৩ তাঁকে কলেজ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়। কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনেক বার সতর্ক করার পর ও মোহাম্মাদ নজরুল ইসলাম তাঁর সহপাঠীদের নিয়ে সরকার বিরুধি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হলে কলেজ গবর্নিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।