বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৯ এপ্রিল ২০ ২৩
৪:০ ৭ অপরাহ্ণ

কানাইঘাটের ঝিঙ্গারখাল গ্রামের শাহ গাজীর কবরস্থান দখলে নেয়ার অপচেষ্টা, হামলায় ১০ গ্রামবাসী আহত

কানাইঘাট উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ঝিঙ্গারখাল গ্রামের শাহ গাজীর পঞ্চায়েতী কবরস্থানটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একই এলাকার বাসিন্দা আহসান উল্লাহ গংরা।

জাল দলিল ও কাগজাদি দিয়ে কবরস্থানটি নিজেদের নামে নামজারি করলে বিষয়টি গ্রামবাসীর চোখে ধরা পড়ে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে আহসান উল্লাহ গংদের হামলায় গুরুতর আহত হন অন্তত ১০ জন গ্রামবাসী।

এ ঘটনায় গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে আব্দুল মালিক বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছেন।

মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন, আহসান উল্লাহর পুত্র আওলাদ হোসেন, মৃত হবিবের পুত্র নিজাম, নিজামের পুত্র কামরুল, আহসান উল্লাহর পুত্র হেলাল উদ্দিন ও মৃত নিছার আলীর পুত্র আহসান উল্লাহ।

আহসান উল্লাহ গংদের হামলায় গুরুতর আহতরা হলেন, আব্দুল মালিক, আনছার উদ্দিন, ফয়েজ উদ্দিন, ইসমাইল আলী প্রমুখ। তারা প্রত্যেকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উল্লেখিত আসামীগণ পরস্পর যোগসাজসে হাজী আহসান উল্লাহর নামে কবরস্থানের ৩১ শতক ভূমি নামজারী করে পর্চা বের করে মালিকানা দাবী করেন।

জাল দলিল সৃষ্টি করে তারা এ কাজটি করে। বিষয়টি ধরা পড়লে আহসান উল্লাহ উক্ত নামজারী বাতিল করে কবরস্থানের জন্য রেজিষ্ট্রারী দলিল করে দেবেন বলে স্বীকৃতি দেন। কিন্তু পরক্ষণে দিতে অস্বীকৃতি জানান এবং গত ২ মার্চ জোরপূর্বক উক্ত ভূমিতে দেয়াল নির্মাণ করতে গেলে গ্রামবাসী বাধা দেন। এতে তাদের হামলায় গ্রামের লোকজন আহত হন। গ্রামের লোকজনের দাবি কবরস্থানটি রক্ষায় যেন স্থানীয় প্রশাসন এগিয়ে আসেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ