বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
স্টাফ রিপোর্টার:
২ জানুয়ারী ২০ ২৪
১০ :১৫ পূর্বাহ্ণ

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সাইফুলের বাড়িতে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার হোসেনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উপজেলা ছাত্রদলের সাবেক সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়েছে মোগলাবাজার থানা পুলিশ।

এসময় সাইফুলকে না পেয়ে তার পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, হোসেনপুর গ্রামের মো. আব্দুল গণির পুত্র যুক্তরাজ্য প্রবাসী উপজেলা ছাত্রদলের সাবেক সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলামের সন্ধানে তাদের বাড়িতে যায় মোগলাবাজার থানার একদল পুলিশ।

তবে সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সাইফুলের বাবা আব্দুল গণি অভিযোগ করে বলেন সোমবার রাত ১১ টার দিকে একদল পুলিশ আমাদের বাড়িতে এসে সাইফুলকে খুজতে থাকে এবং দরজা খুলে দিতে বলে।

পরক্ষণে আমি দরজা খুলে দিলে পুলিশ ঘরে প্রবেশ করে সাইফুল কোথায় জানতে চায়। উত্তরে আমি বলি, সাইফুল বাংলাদেশে নেই। সে এখন লন্ডনে থাকে। এরপর আমি জিজ্ঞেস করি কেন সাইফুলকে খুঁজছেন তারা। তখন পুলিশ জানায় সাইফুলের নামে মামলা রয়েছে এবং আরো মামলা হবে।

এছাড়া কোর্ট থেকে ওয়ারেন্ট জারি হয়েছে সাইফুলের বিরুদ্দে। সাইফুল ইসলামের বাবা আরো অভিযোগ করে বলেন, পুলিশ সাইফুলকে না পেয়ে তাদের সাথে খারাপ আচরণ করে এবং ভয়ভীতি দেখায়। এতে চরম নিরাপত্তাহীনতায় ভোগছে সাইফুলের পরিবার।

এ ব্যাপারে জানতে চাইলে মোগলাবাজার থানার সেকেন্ড অফিসার এসআই জিয়া বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে এবং গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে। তাই পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়েছিল। পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণের অভিযোগ সত্য নয় বলে জানান তিনি। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ