বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৩ অক্টোবর ২০ ২২
১০ :৫৯ অপরাহ্ণ

গোলাপগঞ্জে ৫২০ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার এর তত্ত্বাবধানে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৩ অক্টোবর ভোর অনুমান ৫টায় থানা পুলিশের একটি টিম দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে আলম হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় তার বসত ঘর তল্লাশী করে ৫২০ পিছ ইয়াবা উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়। আলম হোসেন গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিন ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত আতলীব আলীর ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ