৮:১৮ অপরাহ্ণ
জগন্নাথপুর মজিদপুরে স্থানীয় বাজারে এক যুবক'র উপর হামলা
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মজিদপুর গ্রামের স্থানীয় বাজারে মাইনুল ইসলাম নামের এক যুবক এর উপর হামলা করে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি গতকাল ৯ জানুয়ারী সন্ধ্যা ৬ টা ২০ ঘটিকার সময় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় মাইনুল তার বাড়ি থেকে স্থানীয় মজিদপুর বাজারে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা করে এবং তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এই ব্যাপারে আহত মাইনুলের পিতা মোঃ আসিক মিয়ার সাথে যোগাযোগ করিলে তিনি জানান, কে বা কারা এই হামলা করেছে তিনি সেই বিষয়ে কিছুই জানেন না।
তবে তার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হওয়াই অথবা তার ছেলের শ্বশুরের সাথে তার ছেলের পূর্ব শত্রুতার জেরে এই হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন। এই বিষয়ে তিনি অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তা তদন্তাধীন আছে।