৯:৫৮ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় নকল সোনা বিক্রিতে সক্রিয় অসাধু নারী চক্র
গ্রামের সহ সরল মানুষকে ধোকা দিয়ে খাটি সোনা বলে নকল সোনা বিক্রি করেছে একটি চক্র। এ চক্রগুলো সক্রিয় রয়েছেন সিলেট নগরী ও আশপাশ এলাকায়।
গত বছরখানেক আগ থেকেই মহিলা চুর চক্রের সঙ্গবদ্ধ দল নগরীর শপিং কমপ্লেক্স, ডাক্তারদের চেম্বারসহ পথচারীদের বেকায়দায় ফেলে হাতিয়ে নিচ্ছে টাকা, অলঙ্কারসহ মুল্যবান জিনিসপত্র। এ চক্রটিকে ধরতে বিভিন্ন সময় অভিযান অব্যাহত রেখেছে এসএমপি পুলিশ।
অভিনব কায়দায় বিক্রি করার চেষ্টা করলে ১৯ আগষ্ট শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার থানাধীন দক্ষিণ বলদী গ্রামের হেলাল স্ত্রী'ও কাছে স্বর্ণ বিক্রি করতে গেলে হাতে নাতে ধরা পরে একজন নারী । সুলতানা বেগম নামের এই নারী স্বর্ণ দেখায়। স্বর্ণগুলো নিয়ে সন্দেহ্ন সৃষ্টি হলে হেলাল মিয়ার চাচাতো ভাই পারুল মিয়ার কাছে নিয়ে আসলে তিনি নিশ্চিত হন যে স্বর্ণটি নকল।
এসময় সুলতানা বেগমকে জেরা করা শুরু করলে সে হিমশিম শুরু করে এবং নিজেকে বলদি এলাকায় বাসিন্দা বলে পরিচয় দিতে থাকে। পরে জনতার চাপে সে তার আসল পরিচয় প্রকাশ করে। তার নাম সুলতানা বেগম (৩০) গোলাপগঞ্জ থানার ফুলবাড়ি ইউনিয়নের মোকাম টিলা গ্রামের শুকুর আলী' মেয়ে এবং মাসুক মিয়ার স্ত্রী এবং সে স্বামীকে নিয়ে বর্তমান দক্ষিণ সুরমার পিরিজপুর এলাকায় বসবাস করছে। এসময় স্হানীয় মেম্বার আক্তার হোসেন ও বরইকান্দি ইউনিয়ের জাবেদ মেম্বার সুলতানা বেগমের পরিবারের হাতে মুছলেকা দিয়ে ছেড়ে দেন।
গোপন সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার ভার্থখলা মসজিদ বাজারে এই সোনা চক্রের সদস্যরা নকল সোনা ও সোনা নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রতারক সুলতানা বেগম ও তার সহযোগীরা অভিনব কায়দায় নকল সোনা বিক্রি কালে ২০২০ইং সালে নগরীর মহাজনপন্টি এলাকায় সোনা বিক্রি পালিয়ে গেলে তাদেরকে বন্দরবাজার এলাকায় জনতা আটক করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি জি,আর ১০৬/২০২০ নং মামলা রয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দোহা জানান, এই চক্রটি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীরা যদি অভিযোগ করেন, তাহলে তদন্তপূর্বক ব্যবস্থাহ নিব।