বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট::
১৮ সেপ্টেম্বর ২০ ২২
৩:১৫ অপরাহ্ণ

ড্রীম সিলেটে সাক্ষাতকার প্রকাশের পর যুক্তরাজ্য বিএনপি নেতা জাকির আলমের বাড়িতে হামলার অভিযোগ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ড্রীম সিলেটে সাক্ষাতকার প্রকাশের পর যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জাকির আলম বিজয়ের গ্রামের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার বলদীতে হামলার ঘটনা ঘটেছে। সরকার দলীয় নেতাকর্মীরা জাকির আলমের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

আজ রোববার দুপুর ১২ টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। জাকির আলম বিজয় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়ার পুত্র। এর আগে সংবাদ প্রকাশের জের ধরে জাকির আলমের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এমন ঘটনায় তার পরিবার চরম নিরাপত্তাহীণতায় রয়েছে। জাকির আলমের ভাই জায়েদ আলম জানান, গত ৪ সেপ্টেম্বর অনলাইন পোর্টাল ড্রীম সিলেটে তার ভাই যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা এবং তেতলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সহযোগী যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আলমের একটি সাক্ষাতকার প্রকাশ হয়।

সাক্ষাতকারটি প্রকাশের পর থেকেই স্থানীয় সরকার দলীয় নেতাকর্মী এবং পুলিশ প্রশাসন তাদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। সর্বশেষ আজ রোববার দুপুরে ছাত্রলীগ নেতা শাহিন আলী, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা নিজাম উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের বাড়িতে হামলা চালায়।

এসময় বাড়ির আসবাবপত্র ভাংচুর করে হুমকি দিয়ে তারা চলে যায়। পুলিশকে খবর দিলেও তারা ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ করেন জায়েদ আলম। জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বলেন, হামলার বিষয়ে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে। তবে ঐ এলাকার যুক্তরাজ্য প্রবাসী জাকির আলম নামে এক ব্যাক্তি অনলাইনে সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন বলে জানতে পেরেছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ