বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৫ এপ্রিল ২০ ২২
৭:১৬ অপরাহ্ণ

বিশ্বনাথে বাছিত হত্যা মামলার প্রধান আসামী ঢাকা থেকে গ্রেফতার

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের এর তত্ত্বাবধানে বাছিত হত্যা মামলার আসামীদের গ্রেফতারে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাড়াশি অভিযান পরিচালনা করে।

তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪-০৪-২০২২খ্রিঃ ঢাকার গুলশানের বারিধারা এলাকা হতে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করছে বিশ্বনাথ থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন মিয়া (২৭) উপজেলার টেংরা গ্রামের টিলাবাড়ীর মৃত নামর মিয়ার পুত্র। এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে গত ১৫/০৪/২০২২খ্রিঃ শুক্রবার দিবাগত রাতে টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র আব্দুল বাছিত প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন।

এ ঘটনায় গত ১৭/০৪/২০২২খ্রিঃ রোববার বাছিতের বড় ভাই বাদী হয়ে ৫ জনকে আসামী করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এর আগে গত ১৯/০৪/২০২২খ্রিঃ মঙ্গলবার দিবাগত রাতে ২নং আসামী তোরন মিয়ার পুত্র ফারুক মিয়াকে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ