বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
১৯ মে ২০ ২৩
৯:৪৮ অপরাহ্ণ

বিশ্বনাথে সরকারি উন্নয়ন কাজে মাদারাসা কতৃপক্ষের বাঁধা : উত্তেজনা

সিলেটের বিশ্বনাথ পৌরসভার সরকারি উন্নয়ন কাজে বাঁধা প্রদান করায় দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে রক্ষক্ষায়ী সংঘর্ষ। শুক্রবার বাদ আছর জামেয়া মাদানিয়া মাদরাসার সম্মুখে এমন পরিস্থিতি বিরাজ করছিল।

সরেজমিন জানাগেছে, সড়ক ও জনপদের বিশ্বনাথ রামপাশা সড়কের পাশে বাসিয়া নদী থেকে সংযোগ হয়ে রামপাশা পর্যন্ত বিশাল একটি খাল ছিল। দীর্ঘ কয়েক বছর আগে মাদরাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ খালটি বরাট করে দখলে নিয়েছেন।

সম্প্রতি জনসার্থে পৌরসভার বরাদ্দ থেকে সড়ক ও জনপদের ওই বরাটকৃত খালের উপর একটি আরসিসি ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়েছে। কিন্তু হঠাৎ করে শুক্রবার মাগরিবের পূর্ব মুহুর্তে মাদরাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন এবং শিক্ষার্থীদের দিয়ে আরসিসির জন্য করা সাভব্যাচ (গর্ত) ভরাট করে ফেলেন।

এতে ঐ ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, কিছু সংখ্যাক জনসাধারণের ও মাদরাসা কতৃপক্ষ মধ্যে উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মাদরসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই ভূমি ভোগদখল করে আসছেন। ইতোমধ্যে ভূমিটি লিজের জন্য সড়ক ও জনপদের কর্তৃপক্ষের সাথে তাদের আলাপ আলোচনা চলছে।

এ ব্যাপারে পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেন, এই ভূমিটি হচ্ছে সড়ক ও জনপদের। মাদ্রাসার মুহতামিম শিব্বির আহমদ দীর্ঘদিন ধরে দখল করে ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি করে আসছেন। এখন আমি জনসার্থে সেখানে একটি রাস্তার কাজ শুরু করেছি তিনি বাঁধা দিচ্ছেন। এটা তার জন্য শুভনীয় হবেনা বলে জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ