বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৮ আগস্ট ২০ ২২
১০ :০ ২ অপরাহ্ণ

গোয়াইনঘাটে মাদক বিরোধী সেলের অভিযানে গাঁজাসহ একজন আটক

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (অতিরিক্ত ডিআইজি) এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের ইনচার্জ নির্মল চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৭ আগস্ট বিকাল অনুমান ৪টার সময় গোয়াইনঘাট থানাধীন সোনাটিলা গ্রামের সোনাটিলা-টু-কানাইজুড়ী গামী রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মোঃ রাশেদ মিয়া (৩২) নামীয় এক যুবককে আটক পূর্বক তার পিঠে ঝুলানো স্কুলে ব্যাগ তল্লাশী করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাশেদ কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা (উত্তর পাড়া) এলাকার মোঃ কামাল মিয়ার ছেলে। এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই (নিঃ)/সজল দাসের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে গোয়াইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান যে, আইজিপি মহোদয়ের নির্দেশে আমরা সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। গতকাল মাদক বিরোধী সেল ৫ কেজি গাঁজাসহ এক মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ