বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৬ অক্টোবর ২০ ২২
১২:২৯ পূর্বাহ্ণ

জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার -১

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এর তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৫ অক্টোবর বিকাল ২টা ১৫ মিনিটে থানা পুলিশের একটি টিম আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খাইরুল ফার্মেসীর সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে।

এ সময় অভিনব কৌশল অবলম্বন করে পূর্ব চারিগ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুল খালিক (৫৮)-কে আটক পূর্বক তার দেহ তল্লাশি করে ১৪০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ