কুলাউড়া প্রতিনিধি::
৬:০ ৩ অপরাহ্ণ
কুলাউড়ায় হত্যাসহ বেশক’টি মামলার পালাতক আসামী কবির মিয়া গ্রেফতার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের হত্যাসহ কয়েকটি মামলার পলাতক আসামী কবির মিয়া (৪৩) কে শুক্রবার ২৫ আগস্ট রাতে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কুলাউড়া থানা ও বড়লেখা আদালতে হত্যা, সন্ত্রাসী হামলা ও প্রতারণা বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করায় এলাকায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের মৃত রইছ আলীর পুত্র কবির মিয়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার স্ত্রী বছরি বেগমকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার দায়ে এবং জুয়া খেলার অভিযোগে একাধিকবার জেল খেটে জামিনে বেরিয়ে আসে। গত ২৩ এপ্রিল একই গ্রামের ব্যবসায়ী কদর মিয়ার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় ২৬ এপ্রিল কুলাউড়া থানায় একটি মামলা (নং ৩১ তারিখ ২৬/০৪/ ২৩) দায়ের করেন।
এছাড়া তার বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কান্দিগ্রামের মঈন উদ্দিনকে প্রবাসে পাঠানোর নামে ২ বারে ১ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় মঈন উদ্দিনের স্ত্রী নূরুন নেছা বাদি হয়ে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি মামলা (নং ১১১/ ২০২৩) দায়ের করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়। পিবিআই’র তদন্তের প্রেক্ষিতে কবির মিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার আসামী কবির মিয়াকে রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে।
স্থানীয় লোকজন জানান, এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বিক্ষুব্ধ মানুষ তাকে এলাকাছাড়া করে। তার গ্রেফতারের খবরে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মদ, জুয়া, সন্ত্রসী কর্মকান্ড ছাড়াও আদালতে বিচারাধীন ও থানায় একাধিক মামলা রয়েছে। সে একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ