বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি::
১৯ জুলাই ২০ ২৩
৯:৫৬ অপরাহ্ণ

শাল্লায হাবিব হত্যা মামলায় ৫ আসামী আদালতে হাজিরা দিতে গিয়ে জেল হাজতে

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হত্যা মামলায় হাজিরা দিতে গিয়ে ৫ আসামীকে জেলা হাজতে প্রেরণ করেন আদালত।

বুধবার ওই মামলার আসামীরা আমলগ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আলমগীর হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন, সামছু মিয়া, বুধাই মিয়া, জাহাঙ্গীর মিয়া, বাদল মিয়া ও কাজল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বারের সভাপতি ও বাদী পক্ষের আইনজীবি এডভোকেট তৈয়বুর রহমান বাবুল ও খুরশেদ আলম।

উল্লেখ্য: গত ২৭ জুন সকালে উপজেলার সাতপাড়া বাজারে একটি টিনের ঘরকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বুকে টেটাবিদ্ধ হয়ে মারা যান। পরে উনার স্ত্রী মিনা বেগম বাদী হয়ে ৩৬ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ