বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট::
১৩ মার্চ ২০ ২৪
১১:৩৯ অপরাহ্ণ

সিলেটের খাদিমনগরে অস্ত্র ও মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:: সিলেটে অস্ত্র মামলায় মারুফ আহমদ নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরো ১ বছর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিযন্ত্রণ আইনের ১৫(গ) ধারায় দোষী সাব্যস্থ করে ২ বছর ও ১০ হাজার টাকা অনাদায়ে অতিরিক্ত আরো ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

তাই তাঁর অনুপস্থিতিতেই আদালত রায় দিয়েছেন। মারুফ এর পিতার নাম সাজ্জাদুর রহমান। মারুফ সিলেটের শাহপরান থানার ৯১নং বাসার সাজ্জাদুর রহমান ভিলার বাসিন্দা।

বুধবার (১৩ মার্চ) সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ. কিউ. এম. নাছিম উদ্দিন এ রায় প্রদান করেন ।

মামলা বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১০ নভেম্বর শাহপরান (রহ.) থানাধীন সিয়েরা-১ নামক এলাকায় মোবাইল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য কয়েকজন যুবক আসামী মারুফ আহমদের বাসায় অবস্থান করছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে বাদী উর্ধ্বতন কর্তৃৃপক্ষকে বেতারযোগে অবহিত করে অতিরিক্ত পুলিশ ফোর্সসহ রাত ১১টার দিকে অভিযান চালান। অভিযানের সংবাদ পেয়ে আসামীরা পালিয়ে যায়।

এসময় আসামী মারুফের ঘর থেকে একটি দেশীয় অস্ত্র, ১০টি সোনালী রংয়ের কার্তুজ ও ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই গিয়াস উদ্দিন (নিরস্ত্র) বাদী হয়ে সিলেটের শাহপারান (রহ.) থানায় অস্ত্র মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছর এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরো ১ বছর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিযন্ত্রণ আইনের ১৫(গ) ধারায় দোষী সাব্যস্থ করে ২ বছর ও ১০ হাজার টাকা অনাদায়ে অতিরিক্ত আরো ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

ওই থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সালেহ আহমদ মারুফকে অভিযুক্ত করে ২০২০ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলায় ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। বর্তমানে আসামী মারুফ আহমদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ