৮:৪৩ অপরাহ্ণ
হোমনায় দুধর্ষ ডাকাত সর্দার সগির গ্রেপ্তার
কুমিল্লার হোমনায় মো. সবির হোসেন ওরফের সগির নামেন এক দুধর্ষ ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার সগির উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিকালমিনা গ্রামের মৃত এনা মিয়ার ছেলে।
থানা সূত্রে জানাগেছে, ৪ টি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত সগির শ্রীনগর গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে এএসআই মো. মাসুদ রানা ও কনস্টেবল সোলেমান সিকদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার সবির হোসেন ওরফে সগির ডাকাতকে আটক করতে সক্ষম হয় ।
উল্লেখ্য,মো. সবির হোসেন ওরফে সগির ডাকাত ২০১৪ সালে থানার হাজতের বাথরুমের ভ্যান্টিলেটার ভেঙে পালিয়ে গিয়েছিল। পরে জনতার সহায়তায় ঘারমোড়া থেকে তার গ্রেফতার করা হয়েছিল। হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান,আগামীকাল আসামীকে আদালতে প্রেরণ করা হবে।