বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট::
৫ সেপ্টেম্বর ২০ ২৩
৮:১৩ অপরাহ্ণ

বরমচালে সন্ত্রাসী হামলায় বাবা ছেলে নিহত

কুলাউড়ার বরমচালে শিক্ষাপ্রতিষ্টান দখল নিয়ে সংঘর্ষে সন্ত্রাসী হামলায় বাবা ছেলে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে বরমচাল ইউনিয়নের রাউতগাঁও উত্তর বরমচাল গ্রামে। এ ঘটনায় বরমচাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সন্ত্রাসী হামলায় নিহতরা হলেন গ্রামের মো. রশিদ মিয়া এবং তার পুত্র সিপু আহমদ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, রাউতগাঁও উত্তর বরমচাল গ্রামের বাসিন্দা মো. রশিদ মিয়া এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাইল্ড কেয়ার একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টা করেন। কিন্তু রশিদ মিয়ার আপন ভাই বিগত বরমচাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী খুরশেদ আলম সুইট এ প্রতিষ্টানটি দখলে নিতে চান।

তিনি শিয়া মতাদর্শী লোক। তার নেতৃত্বে এলাকায় শিয়া সম্প্রদায়ের একটি বড় গোষ্ঠী তৈরি হয়েছে। খুরশেদ আলম সুইট চাইল্ড কেয়ার একাডেমীকে শিয়া সম্প্রদায়ের তত্বাবধানে নিয়ে সেখানে তাদের কার্যক্রম চালাতে চান। কিন্তু তার ভাই এবং এলাকার লোকজন প্রতিষ্টানটিকে শিয়াদের দখলে নিতে বাঁধা প্রদান করেন। অবশেষে আজ মঙ্গলবার উগ্রবাদী শিয়া সম্প্রদায়ের এই সন্ত্রাসীরা উক্ত একাডেমি দখলে নিয়ে নেয়।

এসময় রশিদ মিয়ার পরিবার এবং গ্রামের লোকজন প্রতিবাদ করতে যান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ধারালো অস্ত্রের আঘাতে একাডেমীর প্রতিষ্টাতা মো. রশিদ মিয়ার পুত্র সিপু আহমদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় একাডেমীর প্রতিষ্টাতা রশিদ মিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিতসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনিও মারা যান।

পুলিশ ঘটনাস্থলে আসলেও কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে নিহত রশিদ মিয়ার পুত্র রুমান আহমদ সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, আমার চাচা খুরশেদ আলম সুইট তার উগ্রবাদী শিয়া সম্প্রদায়ের সন্ত্রাসীদের নিয়ে আমাদের একাডেমি দখলে নিতে গেলে আমরা প্রতিবাদ করি।

এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে। এই হামলায় আমার বড় ভাই সিপু আহমদকে ঘটনাস্থলে নৃশংসভাবে হত্যা করা হয় এবং আমার বাবাকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। সেদিন তাদের টার্গেট ছিল আমাকেও হত্যা করা। এমনকি আমার বাবা- ভাইকে হত্যা করে ওরা রেহাই দেয়নি।

আমার চাচা তার গুন্ডা-পাণ্ডা নিয়ে ঘটনার আগের দিন রাতে আমাদের ঘরে ঢুকে আমার মা বোনদেরকে ধর্ষণের চেষ্টা করেছে। রুমান বলেন, এ ঘটনায় মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি। কারণ আমার চাচা খুরশেদ আলম সুইট উগ্রবাদী দলের নেতা। এই উগ্রবাদী দলকে পুলিশ ভয় পায়। এ বিষয়ে কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বলেন, হত্যাকান্ডের ঘটনাটি আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সার্বিক পরিস্থিতি এখন শান্ত।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ