বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০ ২৬
সুনামগঞ্জ প্রতিনিধি ::
২০ অক্টোবর ২০ ২৬
৬:০ ৮ অপরাহ্ণ

লন্ডন প্রবাসী সাবেক ছাত্রলীগ নেত্রীকে এসিড মারার হুমকি! থানায় গিয়ে বিচার পাননি মা

সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক ছাত্রলীগ নেত্রী ও বর্তমান যুক্তরাজ্যপ্রবাসী নাঈমা খানম এবং তাঁর পরিবারের সদস্যদের প্রকাশ্যে এসিড নিক্ষেপ, অপহরণ ও প্রাণনাশের হুমকির মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি সুনামগঞ্জ জেলা সৈনিক দলের সভাপতি ও জেলা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম রাহি।

ঘটনার শিকার নাঈমা খানম সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং দিরাই থানার উজান ধল গ্রামের হুসাইন মোহাম্মদ তাইফুর ও নাছিমা খানমের কন্যা। বর্তমানে তিনি স্বামী ও সন্তানসহ যুক্তরাজ্যে (লন্ডন) বসবাস করছেন।

ভিকটিমের মা নাছিমা খানম জানান, ৮ অক্টোবর, ২০২৬ অভিযুক্ত সাইফুল ইসলাম রাহি কয়েকজন অনুসারীকে সাথে নিয়ে তাঁদের দিরাইয়ের বাসভবনে অনাধিকার প্রবেশ করেন এবং নাঈমা খানমকে খুঁজতে থাকেন।

তিনি আরো জানান, আমি তাদের জানাই যে আমার মেয়ে তার স্বামী ও সন্তান নিয়ে প্রবাসে অবস্থান করছে। এ কথা শোনামাত্রই সাইফুল ইসলাম রাহি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার মেয়ে দেশে ফিরলে তার মুখে এসিড মেরে চেহারা ঝলসে দেওয়ার হুমকি দেয়।

একই সাথে আমার মেয়ের স্বামী ও নাতিকে হত্যা করারও হুমকি দেওয়া হয়। অভিযোগ তিনি আরও বলেন, সাইফুল ইসলাম রাহি দম্ভোক্তি করে বলেছে, আমার মেয়ে ও তার পরিবার দেশে নামামাত্রই বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করানোর ব্যবস্থা সে করে রেখেছে। দেশে কোথাও তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না।

এমনকি আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হামলা ও ভাঙচুর চালানো হবে বলেও ভয়ভীতি দেখানো হয়। আমরা বিষয়টি নিয়ে সমঝোতা করতে চাইলেও সে প্রতিহিংসা পরায়ণ হয়ে অনড় থাকে। পারিবারিক সূত্রে জানা যায়, কলেজ জীবন থেকেই সাইফুল ইসলাম রাহি নাঈমা খানমকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু পরিবার ও নাঈমা তা প্রত্যাখ্যান করেন। তৎকালীন সময়ে রাহির রাজনৈতিক প্রভাব না থাকলেও বর্তমানে সে এলাকায় নিজের দলীয় প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করছে বলে ভিকটিমের পরিবার দাবি করে।

সম্প্রতি অভিযুক্ত সাইফুল ইসলাম রাহি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবাসে থাকা নাঈমা খানমকে একটি সরাসরি বার্তায় হুমকি প্রদান করে। বার্তায় সে উল্লেখ করে "অনেক দিন পর তোমার আইডি পেলাম। শুনেছি লন্ডনে আছ, বিয়ে করে সন্তান হয়েছে। একসময় আমার রাজনৈতিক অবস্থান ভালো ছিল না বলে তোমরা আমাকে প্রত্যাখ্যান করে কষ্ট দিয়েছ।

এখন সময় এসেছে বদলা নেওয়ার। আমি এখন জেলা সৈনিক দলের সভাপতি, আমার পেছনে শত শত মানুষ কাজ করে। তুমি প্রবাসে থাকলেও আমি সব খবর রাখছি। দেশে ফিরলেই তোমার মুখে এসিড মারা হবে এবং তোমাকে ও তোমার পরিবারকে জেলের ভেতরে রাখা হবে বা জীবন কেড়ে নেওয়া হবে।

এসিড তোমার জন্য প্রস্তুত।" নাছিমা খানম চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, থানা পুলিশ সরকারি বা ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া সম্ভব নয় বলে আমাদের ফিরিয়ে দেয়। বর্তমানে আমি আমার মেয়ে, জামাতা ও ছোট নাতির জীবন সুরক্ষার বিষয়টি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ